দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের লাইব্রেরি ভবনের নাম পরিবর্তন করে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ তাহীদুল ইসলাম নামকরণ করা হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে ক্যাম্পাসের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে প্রকাশ্যে এ ঘোষণা দেন কলেজ অধ্যক্ষ ড. শেখ মো. তাজুল ইসলাম। বুধবার লাইব্রেরী ভবনের নামফলক পরিবর্তন করা হবে।
বিএম কলেজ শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলার আহবায়ক সাব্বির হোসেন সোহাগ বলেন, ক্যাম্পাস সংস্কার আন্দোলনের অংশ হিসেবে একটি হলের নাম শহীদ তাহীদুল ইসলাম রাখার ইচ্ছা ছিল। কিন্তু নানান কারণে তা সম্ভব না হওয়ায় সাধারণ শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষের কাছে লাইব্রেরি ভবনের নাম পরিবর্তনের দাবি তোলেন। এসময় কলেজ অধ্যক্ষ আমাদের সামনে নামফলক পরিবর্তনের সিদ্ধান্ত জানান।
এ বিষয়ে জানতে কলেজ অধ্যক্ষ ড. শেখ মো. তাজুল ইসলামের মোবাইল ফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।
এফএইচ/