দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের ভালুকায় যৌথবাহিনীর অভিযানে মানুষের বিপুল পরিমাণ কঙ্কালসহ তিনজনকে আটক করা হয়েছে।
রোববার (২০ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সীডস্টোর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সামনে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম।
আটককৃতরা হলেন- মো.সাইফুল (৪৫), ফারুক হোসেন (৪৮) ও আলমগীর হোসেন (২৪)। তারা ময়মনসিংহ সদর ও শেরপুরের বাসিন্দা।
ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ময়মনসিংহ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের একটি বাসে অভিযান পরিচালনাকালে আটককৃতদের দেখে সন্দেহ হয়। পরে তাদের সঙ্গে থাকা একটি ট্রাভেল ব্যাগে মানুষের তিনটি মাথার খুলি, ২৮টি শরীরের বিভিন্ন অংশের হাড়, একটি মেরুদণ্ডের হাড় পাওয়া যায়। এরপর তাদের আটকের পাশাপাশি এগুলো জব্দ করা হয়। আটককৃতরা শেরপুর ও ময়মনসিংহের বিভিন্ন কবর থেকে মানুষের হাড় চুরি করে ব্যবসা করে আসছিল।
তিনি আরও বলেন, এ ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক সজীব মিয়া বাদী হয়ে একটি মামলা দায়েরে করেছেন। আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আরএ