দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) করা প্রতিবাদের পর সুন্দরবনের ভেতরে সীমান্ত নদী কালিন্দীর বাংলাদেশ অংশে মাছ ধরার সময় ছিনিয়ে নেওয়ার চারদিন পর বাংলাদেশি জেলেদের তিনটি নৌকা ফিরিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রোববার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে দুই দেশের সীমান্ত নদী কালিন্দীর জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে নৌকাগুলো বাংলাদেশি জেলেদের হাতে হস্তান্তর করা হয়। কালিন্দী নদীতে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবি কৈখালী ক্যাম্প কমান্ডার সুবেদার আবুবক্কার ও বিএসএফের শমসেরনগর ক্যাম্প কমান্ডার আবু বক্কার উপস্থিত ছিলেন।
এর আগে গত শুক্রবার ও শনিবার বাংলাদেশ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প কমান্ডার পর্যায়ে দু’দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজিবির ক্যাম্প কমান্ডার সুবেদার আবু বক্কার জানান, তিনটি নৌকাসহ সেখানে থাকা জাল-দোড়া, বাজার-সদয়সহ যাবতীয় টাকা পয়সা ফেরত দিয়েছে বিএসএফ।
এসময় উভয় দেশের প্রতিনিধি দল আন্তঃসীমানার মধ্যে সীমান্তের নিরাপত্তা নিশ্চিতসহ পরস্পরের প্রতি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজার রাখার প্রতিশ্রুতি পুর্নব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ১৫ এপ্রিল মঙ্গলবার রাত ১০টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বকচরা সীমান্তে বিএসএফ সদস্যরা স্পিডবোট নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে বয়ারসিং এলাকায় মাছ শিকারে ব্যস্ত জেলেদের নৌকা ছিনিয়ে নেয়। এসময় নৌকা হারিয়ে সারারাত সুন্দরবনের গহিনে গাছে অবস্থান করার পর শ্যামনগর উপজেলার টেংরাখালী, মানিকপুর ও শৈলখালী গ্রামের আট জেলেরা পায়ে হেঁটে ও নদী সাঁতরে লোকালয়ে ফেরে। বিষয়টি জানার পর বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানিয়ে ঘটনাটি আপত্তি আকারে উপস্থাপন করা হয়।
বিএসএফের হামলার শিকার জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের রমজান আলী গাজী (৩৭), শাহজাহান আলী গাজী (৪৫), শাহাদাৎ হোসেন গাজী (৪০), মো. আব্দুল গাজী (৪২), রহমান গাজী (৩৪), আনার গাজী (৪৫) পারশেমারি গ্রামের আতাউর মোল্যা (৪০), কৈখালী গ্রামের নূর মোহম্মাদ (৬৫) ও মানিকপুর গ্রামের কেরামত গাজী (৬৫)।
আরএ