দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরায় বজ্রপাতে অমিত্তবান আরা (৪৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও এক নারী শ্রমিক।
বজ্রপাতে নিহত নারী শ্রমিক অমিত্তবান আরা সাতক্ষীরা সদর উপজেলার দিবালয় ছয়ঘরিয়া গ্রামের আনারুল ইসলাম আনারের স্ত্রী। আহত নারী শ্রমিকের নাম খুকুমনি (৪৭)। তিনি একই গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী। তাকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দিবালয় ছয়ঘরিয়া গ্রামের আব্দুল করিম জানান, নারী শ্রমিক অমিত্তবান সোমবার সকালে পার্শ্ববর্তী কুশখালী গ্রামের ইদ্রিস আলীর মাঠের ধান বহনের কাজ করতে যান। সকাল সাড়ে ১০টার দিকে আকাশে প্রচণ্ড মেঘ হয়। এসময় খুকুমণিকে সঙ্গে নিয়ে অমিত্তবান দ্রুত এক বোঝা ধান বহনের জন্য মাঠে চলে যায়। হঠাৎ করে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলে তারা গ্রামে ফিরে আসছিল। পথিমধ্যে বজ্রপাতে ঘটনাস্থলেই অমিত্তবানের মৃত্যু হয়। আহত হয় তার সঙ্গে থাকা খুকুমণি।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, সোমবার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কুশখালী কাকমারি বিলে ইদ্রিস আলীর জমিতে ধান বহনের সময় এ ঘটনা ঘটে।
আরএ