• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • সিরাজগঞ্জ
  • তাড়াশ

স্ত্রীর পরকীয়া প্রেমিককে ফাঁসাতে ট্রাকচালক বন্ধুকে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি
  ২২ এপ্রিল ২০২৫, ০৭:০৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
দেশ টিভি
দেশ টিভি

সিরাজগঞ্জের তাড়াশের ট্রাকচালক রাশেদুল হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। স্ত্রীর পরকীয়া প্রেমিককে ফাঁসাতে তাঁকে গলা কেটে হত্যা করা হয় বলে জানিয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে দেওয়া জবানবন্দিতে এই হত্যাকাণ্ডের বর্ননাও দিয়েছে গ্রেপ্তারকৃত সেলিম। বলেছে, এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পেছনে রয়েছে স্ত্রীর পরকীয়া প্রেম ও প্রতিশোধের গল্প।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সোমবার (২১ এপ্রিল) রাতে সিরাজগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বিষয়টি দেশ টিভিকে নিশ্চিত করেন।

গ্রেপ্তার সেলিম হোসেন তাড়াশ উপজেলার আশানবাড়ি গ্রামের মৃত. সামছুল হোসেনের ছেলে। রোববার সন্ধ্যায় নিজ গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবরহৃত একটি ছুরি, একটি মোবাইল ফোনসেট, একটি মানিব্যাগ, একটি জাতীয় পরিচয় পত্র, ক্লেমন ও স্পিরিটের বোতল উদ্ধার করা হয়।

অন্যদিকে, নিহত রাশেদুল ইসলাম (৪০) কুড়িগ্রাম জেলার উলিপুরেরমৃত মজিবর রহমানের ছেলে। বর্তমানে তিনি তাড়াশ পশ্চিম ওয়াবদা বাঁধ এলাকায় বসবাস করতেন।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন জানান, গ্রেপ্তার হওয়া আসামি সেলিম হোসেন হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। স্বীকারোক্তি দেওয়ার পর আসামি সেলিম হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সেলিম হোসেনের স্ত্রী শেরজা খাতুন পরকীয়ায় জড়িয়ে কুড়িগ্রাম জেলার উলিপুর এলাকার আউয়াল নামে এক ব্যক্তির সঙ্গে পালিয়ে যায়। কিন্তু সেলিমের সঙ্গে তাঁর তালাক হয়নি। সে কারণে সেলিম আউয়ালের উপর প্রতিশোধ নিতে চেয়েছিলেন।

আরও পড়ুন

নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে গোপন বৈঠক, আ. লীগ নেতা গ্রেপ্তার

পটুয়াখালীতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নিহত ট্রাকচালক রাশেদুল ইসলামের সঙ্গে সেলিমের ভালো সম্পর্ক ছিল এবং তাদের মধ্যে সারা দিনে এক-দুইবার দেখা হতো। সেলিম ঘরের মধ্যে কাগজপত্র খুঁজতে গিয়ে তাঁর স্ত্রী শেরজার ভ্যানেটি ব্যাগে আউয়ালের একটি মানিব্যাগ দেখতে পায়। সেই মানিব্যাগে একটি মোবাইল ফোনের সিমের কাগজ, ছবি (যা শেরজা ও আউয়ালের) এবং আউয়ালের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ছিল। পরে মানিব্যাগটি সেলিম তার কাছে রেখে দেন। প্রায় এক মাস আগে তার মাথায় চিন্তা আসে যে, ট্রাকচালক রাশেদুলকে হত্যা করে মানিব্যাগটি মৃতদেহের পাশে রেখে দিলে পুলিশ সেই মানিব্যাগের ভেতর থেকে জিনিসপত্র দেখে আউয়ালকে সন্দেহ করবে এবং আউয়াল তার স্ত্রী শেরজার সঙ্গে সংসার করতে পারবে না। তাই তিনি ট্রাকচালক রাশেদুলকে হত্যার পরিকল্পনা করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পরিকল্পনা অনুয়ায়ী গত ১৮ এপ্রিল সন্ধ্যায় রাশেদুলকে মদ খাওয়ার কথা বলে ডেকে নিয়ে যান সেলিম। সঙ্গে স্পিরিটের বোতলে ঘুমের ওষুধ ও কোমড়ে ছুরি নিয়ে বাড়ি থেকে বের হন। রাশেদুলকে স্থানীয় শুকুর ঘোষের ধানক্ষেতের পূর্ব কিনারে নিয়ে ঘুমের ওষুধ মেশানো স্পিরিটের বোতল খেতে দেন এবং তিনি ক্লেমনের বোতল নিয়ে মদ খান। কিছুক্ষণ পর রাশেদুল অজ্ঞান হয়ে পড়েন। এ সময় সেলিম তাঁর কোমড়ে থাকা ছুরি বের করে রাশেদুলকে জবাই করে হত্যা করে বাড়ি চলে যান। পরেরদিন তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

কে

আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।