দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের আগৈলঝাড়ায় র্যাবের মাদকবিরোধী অভিযানে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছে। এ সময় র্যাবের দুই সদস্যসহ তিনজন আহত হয়।
সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ হয়ে নিহত ব্যাক্তির নাম সিয়াম মোল্লা। তিনি উজিরপুরের সাহেবেরহাট রিপন মোল্লার ছেলে।
এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে রাকিব মোল্লা নামের এক যুবককে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাকিব ওই এলাকার খালেক মোল্লার ছেলে ও এসএসসি পরীক্ষার্থী।
পুলিশ জানিয়েছে, আজ সন্ধ্যার দিকে র্যাব ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এসময় স্থানীয় কিছু লোক র্যাবের ওপর চড়াও হয়। এসময় র্যাব গুলি চালায়। এতে দুইজন গুলিবিদ্ধ হলে তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে একজন মারা যায়। এ ঘটনায় র্যাবেরও সদস্যসহ তিনজন আহত হয়।
এফএইচ/