• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • গাইবান্ধা
  • সুন্দরগঞ্জ

আওয়ামী লীগের সহসভাপতি ইউপি মন্জু চেয়ারম্যান বরখাস্ত

দেশ টিভি ডেস্ক
  ২১ এপ্রিল ২০২৫, ২০:৫০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+

গাইবান্ধার সুন্দরগঞ্জে বন্যার্তদের জন্য বরাদ্দ পাওয়া ৩ মেট্রিক টন চাল যথাসময়ে বিতরণ না করে গুদামজাত করে রাখার অভিযোগে ইউপি চেয়ারম্যান মো. মনজু মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, রোববার (২০ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌহিদ এলাহী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়।

সাময়িক বরখাস্ত হওয়া মো. মনজু মিয়া উপজেলার কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, গত বছরের ১৬ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ত্রাণ শাখা থেকে কাপাসিয়া ইউনিয়নের বন্যার্তদের মাঝে বিতরণের জন্য চেয়ারম্যানের অনুকূলে ৩ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। কিন্তু তিনি তা বিতরণ না করে ইউনিয়নের কছিম বাজার এলাকায় জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তির গোডাউনে গুদামজাত করেন।

স্থানীয়দের অভিযোগ, চেয়ারম্যান মনজু মিয়া ওই চাল গোপনে বিক্রির উদ্দেশ্যে গুদামজাত করেছিলেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে গোপন সংবাদের ভিত্তিতে ৮ সেপ্টেম্বর রাত সোয়া আটটার দিকে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ৩০ কেজি ওজনের একশ বস্তা চাল উদ্ধার করে। গোডাউনটি তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয় এবং পরদিন সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উদ্ধারকৃত চাল বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়।

ঘটনার পর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করে উপজেলা প্রশাসন। এতে বলা হয়, কেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে হবে।

পরবর্তীতে বিষয়টি পর্যালোচনা করে স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪)(খ) ও (ঘ) ধারা অনুযায়ী মো. মনজু মিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চেয়ারম্যানের কার্যক্রম জনস্বার্থ এবং ইউনিয়ন পরিষদের দায়িত্ববোধের পরিপন্থী হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হলো। আদেশটি জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।

এফএইচ/

  • গাইবান্ধা
  • আওয়ামী লীগ নেতা
  • চেয়ারম্যান
এ সম্পর্কিত আরও খবর
গাইবান্ধায় অ্যাম্বুল্যান্সে তেল সংকট: হাসপাতালে নেওয়ার আগেই রোগীর মৃত্যু
গাইবান্ধায় অ্যাম্বুল্যান্সে তেল সংকট: হাসপাতালে নেওয়ার আগেই রোগীর মৃত্যু
জেলগেট থেকে ছাড়া পেয়েই ফের গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান 
জেলগেট থেকে ছাড়া পেয়েই ফের গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান 
ঢাবির ভিসি হলেন ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
ঢাবির ভিসি হলেন ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
পদত্যাগ করলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান
পদত্যাগ করলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।