• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ময়মনসিংহ
  • জামালপুর

জামায়াতে যোগ দেওয়ায় বহিষ্কার হলেন বিএনপি নেতা

জামালপুর প্রতিনিধি
  ২১ এপ্রিল ২০২৫, ০৯:২০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আলী হোসেন দল পাল্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করায় তাকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার (২০ এপ্রিল) রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনের স্বাক্ষরিত একটি চিঠি মো. আলী হোসেন বরাবর পাঠানো হয়েছে।

বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইসলামপুর উপজেলা শাখার সহসভাপতি মো. আলী হোসেন। আপনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। যার ফলে দলীয় ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। এমতাবস্থায় দলীয় আদর্শপরিপন্থী কর্মকাণ্ডের কারণে আপনাকে (আলী হোসেনকে) ইসলামপুর উপজেলা শাখার সহসভাপতির পদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে বহিষ্কার করা হলো।’

এর আগে ১১ এপ্রিল বাংলাদেশ জামায়াতের ইসলামপুর উপজেলা কার্যালয়ে সহযোগী সদস্য ফরম পূরণের মধ্য দিয়ে দলটিতে যোগ দেন মো. আলী হোসেন। এ সময় জামায়াতের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. সামিউল হক ফারুকী উপস্থিত ছিলেন। সেখানে জামায়াতের কয়েকটি বই আলী হোসেনের হাতে তুলে দেন ইসলামপুর থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ড. সামিউল হক ফারুকী।

স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বাসিন্দা আলী হোসেন অন্তত সাড়ে তিন দশক ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। উপজেলা বিএনপির চলতি কমিটিতে তিনি চার নম্বর সহসভাপতি পদে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনের শুরুতে আলী হোসেন বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল ও যুবদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি সুলতান মাহমুদ বাবুর এপিএস ছিলেন।

বহিষ্কারের বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, ‘আদর্শ পরিবর্তন করে ভিন্ন রাজনৈতিক দলে যোগ দেওয়া দলের শৃঙ্খলার পরিপন্থী। তাই কেন্দ্রীয় ও বিভাগীয় নির্দেশনা অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারের বিষয়ে বক্তব্য জানতে আলী হোসেনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া গেছে।

আরএ

  • জামালপুর
  • বহিষ্কার
এ সম্পর্কিত আরও খবর
জামালপুরে ভাসমান সেতু উল্টে নদীতে ডুবে নিহত বেড়ে ৫
জামালপুরে ভাসমান সেতু উল্টে নদীতে ডুবে নিহত বেড়ে ৫
জামালপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত
জামালপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত
টিএসসিতে ২ নারীকে লাঞ্ছিত, ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার
টিএসসিতে ২ নারীকে লাঞ্ছিত, ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার
স্ত্রীকে হত্যা করে মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা, ঘাতক স্বামী আটক
স্ত্রীকে হত্যা করে মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা, ঘাতক স্বামী আটক
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।