দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সোনারগাঁওয়ের ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া নবজাতক ‘নায়লা’কে একটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বাংলাদেশ নবজাতক হাসপাতালে ৮১ দিন চিকিৎসার পর শিশুটিকে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এক নিঃসন্তান ব্যবসায়ী দম্পতির কাছে দত্তক দেওয়া হয়।
রোববার (২০ এপ্রিল) দুপুরে বাংলাদেশ নবজাতক হাসপাতালে এ আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মজিবুর রহমান মুজিব।
এ সময় নবজাতক হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা সুলতানা আসমা ও সোনারগাঁও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মো. ইকবাল হোসেনসহ একাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
ডা. মজিবুর রহমান জানান, চলতি বছরের ২৯ জানুয়ারি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর চৌরাস্তার একটি ডাস্টবিন থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। পরবর্তীতে বাংলাদেশ নবজাতক হাসপাতালের চেয়ারম্যান মাহমুদা সুলতানা আসমা নবজাতকটির সুচিকিৎসার দায়িত্ব নেন। ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে সেখানে সার্বিক সেবা-সুশ্রষায় নবজাতকটি সুস্থ হয়ে ওঠে।
ডা. মুজিব নিষ্পাপ নবজাতকদের এভাবে আস্তাকুড়ে ফেলে না দেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, জন্মদাতা মা তার গর্ভজাত সন্তান প্রতিপালনে অক্ষম হলে তারা যেন ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনে যোগাযোগ করেন। তার পরিচয় গোপন রেখেই নবজাতককে গ্রহণ করা হবে। এ ছাড়া কোথাও নবজাতককে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেলে যে কেউ ফাউন্ডেশনের মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করলে তারা তাকে উদ্ধার করে সুচিকিৎসা ও নিরাপদ আশ্রয় দেবেন।
আরএ