• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ময়মনসিংহ
  • ময়মনসিংহ

১৩ পত্রিকায় একই শিরোনামে সংবাদ প্রকাশ : কারণ দর্শানোর নোটিশ

ময়মনসিংহ প্রতিনিধি
  ২০ এপ্রিল ২০২৫, ১০:০৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

ময়মনসিংহ থেকে প্রকাশিত স্থানীয় ১৩টি দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার প্রকাশক ও সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। পত্রিকাগুলোর দ্বিতীয় ও তৃতীয় পৃষ্ঠায় সবগুলো নিউজ হুবহু কপি করে পত্রিকা প্রকাশ করার জন্য তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না এই মর্মে চিঠি দেওয়া হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (১৬ এপ্রিল) জেলা প্রশাসন কার্যালয় থেকে নোটিশ জারির কথা জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা।

নোটিশে বলা হয়, চলতি বছরের ৩০ মার্চ থেকে ১৩ এপ্রিলের মাঝে ৭ দিনের ভিন্ন ভিন্ন পত্রিকায় একই দিনে একই সংবাদ একই হেডিংয়ে দ্বিতীয় ও তৃতীয় পৃষ্ঠায় প্রকাশিত হয়। ভিন্ন ভিন্ন সম্পাদক ও প্রকাশকের পত্রিকায় এমন সংবাদ প্রকাশ করা কেন অবৈধ হবে না এটিও জানতে চাওয়া হয়েছে নোটিশে।

এতে আরও বলা হয়, পত্রপ্রাপ্তির ৫ কার্যদিবসের মধ্যে স্ব-শশীরে উপস্থিত হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে ব্যাখ্যাসহ জবাব দাখিল করার অনুরোধ করা হয়। অন্যথায় তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

স্থানীয় এ পত্রিকাগুলো হলো, মো. শামসুল আলম খান সম্পাদিত দৈনিক আজকের ময়মনসিংহ, এফ এম এ ছালাম সম্পাদিত দৈনিক দেশের খবর, এন বি এম ইব্রাহীম খলিল রহিম সম্পাদিত দৈনিক বিশ্বের মূখপত্র, আব্দুর রাজ্জাক তালুকদার সম্পাদিত দৈনিক ঈষিকা, নাসির উদ্দিন আহমেদ সম্পাদিত দৈনিক অদম্য বাংলা, মো. আফসর উদ্দিন সম্পাদিত দৈনিক সবুজ, আ ন ম ফারুক সম্পাদিত দৈনিক আলোকিত ময়মনসিংহ ও দৈনিক দিগন্ত বাংলা, শেখ মেহেদী হাসান নাদিম প্রকাশিত দৈনিক জাহান, ওমর ফারুক সম্পাদিত দৈনিক কিষানের দেশ, এম এ মতিন সম্পাদিত দৈনিক নিউ টাইমস, ফরিদা ইয়াসমীন সম্পাদিত হৃদয়ে বাংলাদেশ, বিকাশ রায় অ্যাডভোকেট সম্পাদিত সাপ্তাহিক পরিধি।

সূত্র জানায়, এ ১৩টি পত্রিকা ভিন্ন ভিন্ন প্রেসের নামে ডিক্লারেশন নিলেও স্থানীয়ভাবে একই প্রেসে মুদ্রিত হয়। যে কারণে দ্বিতীয় ও তৃতীয় পৃষ্ঠার ছাপা হুবহু মিল রয়েছে।

দৈনিক আলোকিত ময়মনসিংহ ও দৈনিক দিগন্ত বাংলার সম্পাদক আ.ন.ম ফারুক বলেন, একই সংবাদ একই শিরোনাম হওয়ার কথা নয়। তবে যারা কম্পিউটারে কাজ করে তাদের ভুলে এমনটি হলে হতেও পারে। আমি এখনও নোটিশ পায়নি, তবে বিষয়টি নিয়ে সম্পাদকদের মধ্যে আলোচনা হয়েছে। একসঙ্গে গিয়ে আমরা জবাব দিব। এমন ঘটনা বিগত সময়ে হয়নি, এর পেছনে কেউ রয়েছে। এখন থেকে আমরা এসব বিষয়ে সতর্ক থাকবো।

দৈনিক সবুজের নির্বাহী সম্পাদক মঈন উদ্দিন রায়হান বলেন, আমরা নোটিশ পেয়েছি। এ বিষয়ে আমরা জবাব দিব। বিনোদন, স্বাস্থ্য এবং খেলাধুলার পাতা এক হতেই পারে। এতে দোষের কিছু দেখছি না।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা বলেন, আমরা লক্ষ্য করেছি ময়মনসিংহের স্থানীয় এ পত্রিকাগুলোর ভেতরের পাতা হুবহু কপি করা। অনেক পত্রিকা আছে যারা কোনো একটি নিউজ কিছুটা পরিবর্তন করে তাদের পত্রিকায় দিয়ে থাকে। কিন্তু এখানে বিষয়টা ভিন্ন। তাদের পত্রিকাগুলোতে ফটোকপির মতো পুরো পৃষ্ঠাই কপি করে চালিয়ে দেওয়া হচ্ছে। এসব পত্রিকার সম্পাদক এবং প্রকাশকদেরকে আমরা নোটিশ করেছি। তাদের কাছে আমরা এ ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য আশা করছি।

আরএ

  • নোটিশ
  • ময়মনসিংহ
এ সম্পর্কিত আরও খবর
পরিবারপ্রতি ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট
পরিবারপ্রতি ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট
ই-ট্র্যাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা  
ই-ট্র্যাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা  
ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক মৃত্যু, চিকিৎসাধীন ৮২
ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক মৃত্যু, চিকিৎসাধীন ৮২
ময়মনসিংহের ফুলপুরে কৃষক আশ্রাব আলী হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
ময়মনসিংহের ফুলপুরে কৃষক আশ্রাব আলী হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।