দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর অংশে হঠাৎ একটি ঘোড়া এলোমেলো ঘোরাফেরা করে। তাই দুর্ঘটনা এড়াতে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয় প্রশাসন। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের ঘণ্টাব্যাপী চেষ্টায় ঘোড়াটিকে এক্সপ্রেসওয়ে থেকে সরানো হয়।
শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় শ্রীনগরের ফেরিঘাট স্থানে এ ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ঘোড়াটি এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে উঠে যায়। ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা দেখা দেয় এবং যান চলাচলে বিঘ্ন ঘটে। এতে দোহার বাইপাস ও ফেরিঘাটের আশেপাশের লোকের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার শ্রীনগর ফায়ার স্টেশনকে বিপত্তির সমাধান করার অনুরোধ করেন। শ্রীনগর ফায়ার স্টেশনের একটি টিম ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে ঘোড়াটিকে এক্সপ্রেসওয়ে থেকে সরিয়ে আনে।
আরএ