দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির দক্ষিণ পাইকপাড়া এলাকায় একটি পুকুর থেকে ৩২৬ রাউন্ড ৭.২৬ চায়না রাইফেলের গুলি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।
একটি লিখিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের অবগত করেছেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৯টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার দক্ষিণ পাইকপাড়ার আলফাজ উদ্দিনের বাড়ির পূর্ব পাশের পুকুরে অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশ। এসময় পুকুরের দক্ষিণ পাশে বুক সমান পানির নিচ থেকে রশি দিয়ে গাছের ডালের সঙ্গে ঝুলানো প্লাস্টিকের বস্তায় রক্ষিত একটি টিনের গুলির বাক্সে ৩২৬ (তিনশত ছাব্বিশ) রাউন্ড চায়না রাইফেলের গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ইশতিয়াক আশফাক জানান, ধারণা করা হচ্ছে ৫ আগস্ট থানা থেকে লুটকরা এসব গুলি কোনো দুষ্কৃতিকারী অসৎ উদ্দেশে উল্লেখিত স্থানে পানির নিচে লুকিয়ে রেখেছিল। অভিযুক্তদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
আরএ