দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. নাসির উদ্দিন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাসির উদ্দিন শিবপুর গ্রামের কৃষক আতাব উদ্দিনের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনরা জানান, শনিবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরতে যান নাসির উদ্দিন। ওই সময় বিদ্যুতের মোটর দিয়ে পুকুরের কিছু পানি সেচের জন্য লাইন দিলে বিদ্যুতের তার ছিড়ে পানিতে পড়ে যায়। পরে বিদ্যুতায়িত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন নাসির। পরবর্তীতে বিদ্যুতের লাইন বন্ধ করে স্বজনরা তাকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারহানা সুলতানা বলেন, নাসির উদ্দিনকে হাসপাতালে আনার কমপক্ষে ১৫ মিনিট পূর্বেই তিনি মৃত্যুবরণ করেন। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।
/অ