দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের রায়গঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বিকেলের দিকে উপজেলার সলঙ্গা থানার নলকা ইউনিয়নের এরান্দহ পুরানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- এরান্দহ গ্রামের আলহাজ্ব হোসেনের মেয়ে আলফা খাতুন (৩) ও একই গ্রামের মেনহাজ আলীর ছেলে হোসেন আলী (৪)।
স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পাশে ওই দুই শিশু খেলছিল। এরই মধ্যে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায় তারা। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে স্বজনরা পুকুর থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করে দেশ টিভিকে বলেন, পুকুরের পানিতে ডুবে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জেনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
/অ