দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে গরু পাচার করছে এমন অভিযোগ তুলে আজিনুর রহমান নামের এক যুবককে ধরে বিএসএফ'র হাতে সোপর্দ করেছে ভারতীয় কয়েকজন নাগরিক।
তবে বাংলাদেশি ওই যুবকের পরিবারের দাবি ভারতীয় কয়েকজন যুবক বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ভুট্টাখেতে কাজ করতে থাকা ওই যুবককে আটক করে নিয়ে যায়, নির্যাতন করে এবং বিএসএফ এর হাতে সোপর্দ করে।
শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে জেলার পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের জমগ্রাম ডাঙ্গার পার এলাকায় ৮০১ নং মেইন পিলারের ১০/১১ সাব পিলারের মাঝামাঝি এ ঘটনা ঘটে। বর্তমানে ওই যুবক ভারতীয় বিএসএফ এর হেফাজতে রয়েছে। সে জমগ্রাম ১ নং ওয়ার্ডের নুর হোসেনের পূত্র আজিনুর রহমান।
স্থানীয় বাসিন্দা ও আজিনুরের পরিবার জানায়, প্রতিদিনের ন্যায় সীমান্ত ঘেষা জমির ভুট্টাখেতে পাতা ছিড়তে যায় আজিনুর ও তার মা। এ সময় ভারতীয় ১০৮ ছোট কুচলীবাড়ি এলাকার ১০/১২ জন লোক বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তাকে ধরে নিয়ে যায়। পরে তাকে কাটাতারের বেড়ায় বেঁধে নির্যাতন করে ভারতীয় লোকজন।
খবর পেয়ে ভারতীয় স্বরস্বতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে নিয়ে যায়।
বিএসএফ এর হেফাজতে আজিনুর রয়েছে বলে নিশ্চিত করে ৫১ বিজিবির অধীনস্থ ডাংগাটারী ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার হাবিবুর রহমান জানান, ওই যুবককে ফেরত চেয়ে চিঠি পাঠানো হয়েছে। আগামীকাল পতাকা বৈঠক অনুষ্ঠিত হতে পারে। যুবক আজিনুর একা ছিলেন আর ভারতীয় কয়েকজন ছিল। ভারতীয় যুবকরা আজিনুরকে গরু পাচারকারী হিসেবে অভিযুক্ত করে ধরে নিয়ে যায় পরে বিএসএফ সদস্যরা আজিনুরকে হেফাজতে নেয়।
এফএইচ/