দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মা-ভাইয়ের সঙ্গে ঝগড়া করে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন রোকসানা বেগম রুমানা (২৫) নামের এক নারী।
শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের পশ্চিম ইসবপুর জগৎবাড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রুমানা বেগম ওই গ্রামের মৃত মতিয়ার রহমানের মেয়ে ও একই ইউনিয়নের ছোট গয়েশপুর গ্রামের আল-আমিন মিয়ার স্ত্রী। তার একটি ছেলে (৫) সন্তান রয়েছে। এছাড়াও ৩ মাসের গর্ভবর্তী ছিলেন রুমানা।
স্বজনরা জানায়, ইতোপুর্বে স্বামী আল-আমিনের সঙ্গে ঢাকায় বসবাস করতেন রুমানা। গেল ঈদের আগে সেই স্বামীর সঙ্গে মনোমানিল্য ঘটলে বাবার বাড়িতে চলে আসেন তিনি। এরই একপর্যায়ে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে রুমানার সঙ্গে পারিবারিক বিষয়ে মা-ভাইয়ের ঝগড়া হয়। আর এই অভিমানে শুক্রবার সকালে সবার অজান্তে ঘরের তীরে গলায় ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করেন।
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি ) তাজউদ্দিন খন্দকার জানান, রুমানা নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে । সুরুতহাল রিপোর্ট শেষে মরদেহটি গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে । এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।
এফএইচ/