দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে ৮ জনকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। গ্রেপ্তারের পর পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করেছে, তবে এখন পর্যন্ত কেউই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেনি।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে তাদের সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করা হয়। তবে রিমান্ড শুনানি না হওয়ায় আদালত তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকদের মধ্যে কারা ঘটনার সঙ্গে সরাসরি জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে। রিমান্ড মঞ্জুর হলে আরও তথ্য বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, কয়েকদিন আগে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা আগুন দেয়। এতে তার ব্যক্তিগত সংগ্রহে থাকা অনেক চিত্রকর্ম ও মূল্যবান সামগ্রী পুড়ে যায়। ঘটনাটি স্থানীয় শিল্প-সংস্কৃতি মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।