দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষায় ইংরেজি দ্বিতীয় পত্রে প্রক্সি পরীক্ষার্থী অংশ নেওয়ার অভিযোগে একজনকে আটক এবং প্রকৃত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) উপজেলার সূতি মাহমুদ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ১১২ নং কক্ষে পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
পরীক্ষার্থী মোছা. আফরিন আক্তার অরথি গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের নিয়মিত পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও, অসুস্থতার অজুহাতে তার স্থলে পরীক্ষা দিতে আসেন তার ফুফাতো বোন মোছা. শাহারিয়ার জান্নাতি অনামিকা (১৯), যিনি পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি শ্রেণির শিক্ষার্থী।
পরীক্ষা চলাকালীন সময়ে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র সচিব মো. আব্দুল বারী সরকার বিষয়টি সন্দেহজনক মনে করে তল্লাশি চালান এবং প্রক্সি পরীক্ষার বিষয়টি নিশ্চিত হলে, নিয়মিত পরীক্ষার্থীকে বহিষ্কার ও প্রক্সি পরীক্ষার্থীকে পুলিশে সোপর্দ করেন। এ সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে থাকা প্রশাসনিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পরে কেন্দ্র সচিব মো. আব্দুল বারী সরকার বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুলফিকার আলী ভূট্টো ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক শাহারিয়ার জান্নাতি অনামিকাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।
এফএইচ/