দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরে বিধবা নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়লেন সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বাছের আলী। বুধবার (১৬ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে এক বিধবা মহিলার ঘরে আপত্তিকর অবস্থায় এলাকাবাসীর হাতে পড়েন। এরপর উত্তেজিত এলাকাবাসী তাদের উভয়কে গণধোলাই দিয়ে সামাজিকভাবে বিয়ে পড়িয়ে দেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওয়ার্ড যুবলীগ সভাপতি বাছের আলী বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ছিলেন। বয়স ৫০ বছর হলেও তিনি বিয়ে করেননি। বিগত সময়ে দলের ক্ষমতার দাপট দেখিয়ে এ রকম নানা অপকর্ম করেও পার পেয়ে যেতেন তিনি।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান বলেন, এমন খবর এখনো জানতে পারিনি। খোঁজ নিচ্ছি।
এফএইচ/