দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় সুদর্শন গাইন (৪৫) নামে এক গ্রাম্য চিকিৎসক নিহত হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) রাতে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে সদর উপজেলার সাতপাড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত সুদর্শন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কলিগ্রামের সুকণ্ঠ গাইনের ছেলে।
বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোল্লা আফজাল হোসেন জানান, সুদর্শন নিজের গ্রামে গ্রাম্য ডাক্তারি করতেন। স্ত্রীর চাকরির সুবাদে তিনি পরিবারের সঙ্গে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কোয়ার্টারে থাকতেন। প্রতিদিনের ন্যায় সুদর্শন মোটরসাইকেল নিয়ে কলিগ্রাম থেকে হাসপাতাল কোয়ার্টারে যাচ্ছিলেন। সাতপাড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি রাস্তার পাশে রাখা ইটের খোয়ার উপরে উঠে গেলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরএ