দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার একটি বাড়িতে তালাবদ্ধ ঘর থেকে রুহুল আমিন কবির (৪৫) নামে একব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়। রুহুল আমিন পোলাডাঙ্গা মহল্লার বদরুজ্জামানের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো.রেজাউল করিম।
স্থানীয়রা জানান, পোলাডাঙ্গায় দুতলা বিশিষ্ট একটি বাড়ির নিচতলায় তালাবদ্ধ ঘরের ভেতরে মরদেহ আছে এমন গুঞ্জনে স্থানীয় জনতা ভীড় করেন। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। সন্দেহভাজন মৃত্যু হওয়ায় ঘটনাস্থলে পরে গোয়েন্দা পুলিশ (ডিবি), সিআইডি ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে ঘরের তালা ভেঙ্গে রুহুল আমিনের মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, তালাবদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ধরাণা করা হচ্ছে দুয়েকদিন আগেই তাকে হত্যা করা হয়। শরীরের কিছু-কিছু জায়গায় কালোদাগও দেখতে পাওয়া গেছে। মরদেহটি উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্তের মাধ্যমে বিস্তারিত জানা যাবে।
এফএইচ/