দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এবং দেশীয় অস্ত্রের মহড়া ও বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে পিরোজপুরের নাজিরপুর উপজেলার সেখমাটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) সকালে নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মিজানুর রহমান দুলাল ও সদস্যসচিব মো. আবু হাসান খাঁন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সেখমাটিয়া ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত করা হলো। আজ থেকে ওই ইউনিয়নের বিএনপির সাংগঠনিক কার্যক্রম নাজিরপুর উপজেলা বিএনপি কর্তৃক পরিচালিত হবে।
শেখমাটিয়া ইউনিয়ন বিএনপির একাধিক নেতাকর্মীদের নামে সামাজিক যোগাযোগমাধ্যম, প্রিন্টিং মিডিয়ায় প্রকাশিত এবং লিখিত অভিযোগের সত্যতা যাচাইয়ের স্বার্থে তদন্ত চলমান রয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্ত নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। নাজিরপুর উপজেলা বিএনপির এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক ৭ নম্বর সেখমাটিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী দলের ৩৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্থগিত করা হলো।
এ ব্যাপারে উপজেলা বিএপির আহ্বায়ক মো. মিজানুর রহমান দুলাল বলেন, ৭ নম্বর সেখমাটিয়া ইউনিয়নে ৩৫ সদস্য বিশিষ্ট বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কিন্তু এ আহ্বায়ক কমিটির বিপক্ষে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠায় কমিটি স্থগিত করা হয়েছে।
আরএ