দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সুনামগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেওয়ার প্রতিবাদে এবং দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল চালুর দাবিতে মানববন্ধন ও অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি পালন করছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৮টা থেকে মেডিকেল কলেজ প্রাঙ্গনে মানববন্ধন ও ক্লাস বর্জন কর্মসূচি পালন করছেন মেডিকেলের দ্বিতীয় ,তৃতীয় এবং চতুর্থ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষা-কার্যক্রম চালু হলেও হাসপাতাল চালু না হওয়ার ক্লিনিক্যালি শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। এছাড়াও ওয়ার্ড সুবিধা না পাওয়া, টান্সপোর্ট, চিকিৎসা সরঞ্জামের প্র্যাক্টিকেল সুবিধা, পর্যাপ্ত লোকবল অভাব থাকায় দাপ্তরিক ও প্রশাসনিক কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে শিক্ষার্থীদের।
এরপর ‘অজুহাতের সুযোগ নাই, অবকাঠামোগত উন্নতি চাই’, ‘এই ব্যর্থতার দায় কার কলেজ না সরকারের’, সিএ নাই, রেজিস্টার নাই, ওয়ার্ড চালাবে কারা ভাই’, ‘ওয়ার্ড ক্লাসে অবহেলা মানি না, মানবো না’, ‘ওয়ার্ড ছাড়া মেডিকেল চলবে না, চলবে না’ সহ বিভিন্ন স্লোগানে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
এদিকে শিক্ষার্থীদের কর্মসূচি চলাকালে সুনামগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ ড. মোস্তাক আহমেদ ভূঁইয়া সহ কর্মকর্তারা শিক্ষার্থীদের বুঝিয়ে ক্লাসে ফেরানোর চেষ্টা করলেও শিক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। ডিসেম্বরর মধ্যে আউটডোর এবং সামনের বছরের জুলাই থেকে হাসপাতাল চালু হবে। তবে শিক্ষার্থীরা বলছেন, আমরা আমাদের দাবি সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেলেই অনির্দিষ্ট কালের ক্লাস বর্জন চলবে। এসময় চলতি বছরের জুলাইয়ের ভিতরে হাসপাতাল চালুর দাবি ও ওয়ার্ড কার্যক্রম ছয়দিন করার দাবিও জানান শিক্ষার্থীরা।
এফএইচ/