দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীতে চাঁদা না দেওয়ায় আমির হোসেন সাদ্দাম (৩০) নামে এক ফার্নিচার ব্যবসায়ীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে মেহেদী সরকার (৩৭) নামে এক শ্রমিকদল নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে। রোববার (১৩ এপ্রিল) দুপুরে নরসিংদী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সদর উপজেলার হাজীপুর কাঠ বাজারের ফার্নিচার ব্যবসায়ী আমির হোসেন সাদ্দাম।
অভিযুক্ত মেহেদী সরকার (৩৭) সদর উপজেলার হাজীপুর গ্রামের ওমর মিয়ার ছেলে ও হাজীপুর ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ফার্নিচার ব্যবসায়ী আমির হোসেন সাদ্দাম বলেন, তিনি হাজীপুর কাঠ বাজারে ফার্নিচারের ব্যবসা করেন। গত ২৫ মার্চ রাতে ফোন করে হাজীপুর ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মেহেদী সরকার তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে এ ঘটনার জেরে গত ৪ এপ্রিল বিকেলে দোকান থেকে বাড়ি ফেরার পথে মেহেদী তার দলবল নিয়ে সাদ্দামকে মারধর করে। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর ও সঙ্গে থাকা ১ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। বর্তমানে হুমকির মুখে নিজ ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারছেন না ওই ব্যবসায়ী। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার ৭ দিন অতিবাহিত হলেও তাদের রাজনৈতিক প্রভাবের কারণে মামলা নথিভুক্ত না হওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।
তবে এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মেহেদী সরকার বলেন, মূলত আমার সঙ্গে চলাফেরা করে মাহিন নামের একটি ছেলে।তার সঙ্গে আমির হোসেন সাদ্দামের বড় ভাই ও ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি জামাল উদ্দিনের পারিবারিক বিরোধের জেরে মারামারি হয়। এরই জেরে আমার এবং অন্যদের বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ করছে। যদি চাঁদা দাবি করে থাকি তা তদন্তের মাধ্যমে প্রমাণ করা হোক।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে।
/অ