দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাটের মোংলায় নদীর পাড় থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৩ এপ্রিল) সকাল স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশ।
পুলিশ জানায়, ঘষিয়াখালি চ্যানেলের পাড়ে মরদেহটি ভাসমান অস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের পরনে গাড়ো সবুজ সায়া এবং লাল রঙ্গিন মেকসি পরিহিত ছিল।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করার প্রস্তুতি চলছে।
আরএ