দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জের কোটালীপাড়ায় খালপাড় থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত বৃদ্ধের মরদেহের পরিচয় মিলেছে।
শনিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার কান্দি ইউনিয়নের তরুর বাজার এলাকার একটি খালপাড় থেকে মৃত অবস্থায় উদ্ধার হওয়া ওই ব্যক্তির নাম অরুন মন্ডল (৬৫)। তিনি বরিশালের আগৈলঝাড়া উপজেলার কোদাল ধোয়া গ্রামের মৃত শরৎ মন্ডলের ছেলে।
সন্ধ্যায় নিহতের ছেলে দীপঙ্কর মন্ডল ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন।
ছেলে দীপঙ্কর জানান, শুক্রবার (১১ এপ্রিল) মায়ের সঙ্গে অভিমান করে কাউকে না বলে বাড়ি থেকে বেরিয়ে যায় তিনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। দুপুরে প্রতিবেশীরা ফেসবুকে লাশ উদ্ধারের ছবি দেখে বিষয়টি জানতে পারে। পরে ঘটনাস্থলে গিয়ে বাবার লাশ শনাক্ত করেন তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু সালেহ মো. আনসার উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
আরএ