দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর হাতিয়ায় বিয়ে নিয়ে বাকবিতন্ডার জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছে। বড় ভাই মারা যাওয়ার পর হত্যাকারী ছোট ভাই পালিয়ে না গিয়ে নিজেই ৯৯৯-এ ফোন করে পুলিশে কাছে আত্মসমর্পণ করেন।
শনিবার (১২ এপ্রিল) বিকেলে এ ঘটনায় নিহতের স্ত্রী তাজনাহার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
এর আগে, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরচেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক অভিযুক্ত ছোট ভাই মো. সাকিবকে (২৪) গ্রেপ্তার করে পুলিশ।
নিহত রাকিব উদ্দিন (৩০) একই গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছোট ভাই সাকিব আগে ৩টি বিয়ে করেন। কয়েক দিন আগে তিনি আরও একটি বিয়ে করেন। চতুর্থ বিয়ে নিয়ে শুক্রবার রাত ২টায় বাড়িতে বড় ভাই রাকিবের সঙ্গে ছোট ভাই সাকিবের বাকবিতন্ডা বেঁধে যায়। এক পর্যায়ে সাকিব উত্তেজিত হয়ে বড় ভাই রাকিবকে বুকে ও বুকের পাশে ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। পরবর্তীতে খুন করার পর ছোট ভাই সাকিব নিজেই জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে তার বড় ভাইকে খুন করার বিষয়টি জানান। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম আজমল হুদা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে।
আরএ