দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই নারীসহ এক শিশুকে নিমর্মভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তার ইয়াসিন আলীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত । শনিবার (১২ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বেলায়েত হোসেনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গ্রেপ্তারকৃত আসামী ইয়াসিনকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করে পুলিশ বলে জানান আদালত পুলিশ পরিদর্শক কাইউম খান।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় ভাড়াটিয়া বাড়ির আঙিনায় ময়লার স্তুপ খুড়ে পোশাক কর্মী স্ত্রী লামিয়া আক্তার, তার চার বছরের ছেলে আব্দুল্লাহ বড়বোন স্বপ্না আক্তারের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহগুলো উদ্ধারের কিছুক্ষণ পরই লামিয়ার স্বামী ইয়াসিনকে গ্রেপ্তার করে পুলিশ। রাতে লামিয়ার মেজো বোন মুনমুন আক্তার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ইয়াসিন ছাড়াও তার বাবা মো. দুলাল ও বোন শিমুকে আসামি করা হয়েছে।
এফএইচ/