দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরের গাংনীর লক্ষিনারায়নপুর ধলা গ্রামে সেনাবাহিনীর অভিযানে আমেরিকার তৈরি অস্ত্র, তিন রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিনসহ লাল্টু বিশ্বাস (৪০) নামের একজনকে আটক করেছে সেনাবাহিনী।
শুক্রবার (১১ এপ্রিল) সকাল ৬টার দিকে বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক লাল্টু বিশ্বাস গাংনী উপজেলার লক্ষিনারায়নপুর ধলা গ্রামের মৃত আক্কাছ বিশ্বাসের ছেলে।
এর আগে, ভোররাত ৪টা থেকে সেনাবাহিনীর একটি টিম লাল্টু বিশ্বাসের বাড়ির চারপাশ ঘেরাও করে অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে প্রায় দুই ঘণ্টাব্যাপী বাড়িতে অভিযান চালান সেনাবাহিনী।
মেহেরপুর সেনাবাহিনীর ক্যাম্পের ক্যাপ্টেন রওশন ও লে. মিনহাজের নেতৃত্বে একটি টিম অভিযানে অংশ নেন। লাল্টু বিশ্বাসের বিরুদ্ধে চাঁদাবাজি, ডাকাতি, যানবাহনে ছিনতাই, আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মানুষকে ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে বলে জানান সেনাবাহিনী।
আগ্নেয়াস্ত্র আইনে মামলা দিয়ে লাল্টু বিশ্বাসকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
আরএ