দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহে বাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালকসহ আহত হয়েছেন তিনজন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে ময়মনসিংহের ত্রিশাল-বালিপাড়া সড়কের বীর রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হনুফা আক্তার ও অজ্ঞাতনামা এক যুবক। নিহত হনুফা জেলার গৌরীপুর উপজেলার টাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা রিপন মিয়ার স্ত্রী। দুর্ঘটনায় আহত হন তার স্বামী রিপন মিয়া।
আহত রিপন মিয়া জানান, তাদের কর্মস্থল গাজীপুরের মাওনা। তারা সেখান থেকে বাসে করে ত্রিশাল আসেন। ত্রিশাল থেকে সিএনজিচালিত অটোরিকশায় ছোট ভাইয়ের ছেলের বিয়ে উপলক্ষে গৌরীপুরের নিজ বাড়ি যাচ্ছিলেন। তাদের অটোরিকশাটি ত্রিশাল-বালিপাড়া সড়কের বীর রামপুর এলাকায় পৌঁছামাত্র পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি বাসের ধাক্কায় সিএনজিটি ধুমড়েমুচড়ে যায়। এতে মুখমণ্ডল ও মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলে নিহত হন তার স্ত্রী।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মেদ জানান, এ দুর্ঘটনায় নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। নিহত অপর যুবকের পরিচয় এখনও জানা যায়নি। আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরএ