দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে এই ঘটনা ঘটে।
নিহত কুটই মিয়া (৫৫) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া (মোকামছড়া) গ্রামের মৃত মনির উল্ল্যাহ’র ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তের ১২৩০ সাবপিলার ২ এস-এর পাশ দিয়ে ৬/৭ জনের একটি দল সুপারি আনার জন্য ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের মোশাররম থানার লংথ্রাই পুঞ্জি এলাকায় প্রবেশ করে। দুপুরে সুপারি বস্তায় ভরার সময় খাসিয়ারা দেখে গুলি ছুড়লে কুটই মিয়া গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। গুলির পর তার সঙ্গে থাকা বাকি ৫/৬ জন দৌড়ে বাংলাদেশে চলে আসে। বিকেলে খবর পেয়ে নিহত কুটই মিয়ার স্বজন লংথ্রাই পুঞ্জি এলাকায় গিয়ে মরদেহ শনাক্ত করে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, বিষয়টি আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি। এছাড়া স্থানীয় সাংবাদিকরা আমাকে বিষয়টি জানিয়েছেন।
আরএ