দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মো. আফজাল (৩৩) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় আখাউড়া-আগরতলা সড়কের লামারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি আলহাজ্ব শাহ আলম উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক (কাম কম্পিউটার অপারেটর) হিসেবে দায়িত্বরত ছিলেন।
নিহত ওই স্কুল শিক্ষক উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা গ্রামের কাশেম মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আফজাল উপজেলার মোগড়া হাইস্কুলের এসএসসি পরীক্ষার হল পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন শেষে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে লামারবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছমিউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটির তদন্ত করে ইজিবাইকের চালককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
/অ