দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবক দলের এক নেতার বাড়ি থেকে ৫টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পূর্ব হাজীপাড়া থেকে বোমাগুলো উদ্ধার করে পুলিশ।
স্বেচ্ছাসেবক দলের নেতার নাম আরিফ শাহ রনি। তিনি ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের ২৪নং ওয়ার্ডের সদস্য। ঈদে গ্রামের বাড়িতে এসেছিলেন এবং ঘটনার দিনই তার ঢাকায় ফেরার কথা ছিল। তবে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, পরিকল্পিতভাবে তাকে ফাঁসানোর কেউ ষড়যন্ত্র করেছে।
তিনি আরও বলেন, সকাল বেলায় তার মা আফরোজা বেগম বাড়ির সামনে টিনের বেড়ার ভেতরের বাঁশের খুঁটির সঙ্গে ঝুলানো একটি লাল-সাদা রঙের পলিথিন ব্যাগ দেখতে পান। ব্যাগটি খুলে দেখতে পান পাঁচটি পেপসি কোলার কাচের বোতলের মাথায় কাপড়ের সলতে লাগানো রয়েছে। বিষয়টি স্থানীয়দের দেখানোর পর তিনি নিজেই ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ এসে বোতলগুলো উদ্ধার করে।
সৈয়দপুর থানার ওসি ফইম উদ্দিন বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরএ