দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে রায়পুরের খাসেরহাট এলাকায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষে সাইজ উদ্দিন নিহতের ঘটনার তিন দিন পর রায়পুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) রাতে নিহতের ভাই হানিফ দেওয়ান বাদী হয়ে উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ফারুক কবিরাজকে প্রধান আসামি করা হয়েছে। তার ছোট ভাই মেহেদী কবিরাজস ২৬ জনের নাম উল্লেখ করে আরও ১৬০ জনকে অজ্ঞাত আসামি এ মামলা করেন।
অন্যদিকে সাইজ উদ্দিন হত্যা, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১৬ নেতাকে বহিষ্কার করেছে দলটি।
তবে মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অপরদিকে ঘটনার পর থেকে পুরুষ শূন্য হয়ে পড়েছে পুরো এলাকায়। ঘটনার চার দিন অতিবাহিত হলে চললেও দু’পক্ষের মধ্যে উত্তেজনা রয়েছে।
এদিকে উপজেলা কৃষক দলের সদস্য সচিব শামীম গাজী, ২ নম্বর চরবংশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মানিক আহাম্মদ তারেকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ১৬ নেতাকে বহিষ্কার করা হয়। রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সালেহ আহম্মদ ও সদস্যসচিব শফিকুর রহমান ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।
রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু বলেন, চরবংশীতে অনাকাঙ্গিত ঘটনায় সাইজের উদ্দিনের মৃত্যু ও বাড়িঘর ভাঙচুর এবং অগ্নিসংযোগ করার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিএনপিসহ অঙ্গসংগঠনের ১৬ নেতাকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। এছাড়া অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূইঁয়া মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে।
আরএ