দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ায় চুরির অভিযোগে সুরমান আলি (৩৫) নামের এক রিকশাচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে কুষ্টিয়া শহরের থানাপাড়ার জিকে বালির ঘাট এলাকায় ঝুলন্ত অবস্থায় সুরমানের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত সুরমান জিকে বালির ঘাট এলাকার আব্দুল কালামের ছেলে ও একজন রিকশাচালক।
নিহতের পরিবারের দাবি, চুরির মিথ্যা অভিযোগে একই এলাকার হালিম বিক্রেতা হাকিমসহ বেশ কয়েকজন সুরামানকে নির্যাতন করে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছে।
স্থানীয়রা জানান, হালিম বিক্রেতা হাকিম বুধবার সকালে তার বাড়ি থেকে গহনা ও নগদ টাকা চুরির অভিযোগ এনে আশরাফুল নামের এক ব্যক্তিকে প্রথমে আটকে রেখে বেধড়ক মারপিট করে। এরপর বুধবার দুপুরে রিকশাচালক সুরমানকে ধরে নিয়ে যায় হাকিমসহ তার সঙ্গীরা। তারপর থেকে নিখোঁজ ছিলেন তিনি।
বৃহস্পতিবার সকালে জিকে বালির ঘাট এলাকায় আমেনা খাতুনের বাড়ির বাথরুমের চালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সুরমানের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
কুষ্টিয়া মডেল থানার এসআই মো. খাইরুজ্জামান বলেন, নিহত সুরমানের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পরেই প্রকৃত ঘটনা জানা যাবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আরএ