দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার তিতাস উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তলসহ একাধিক মামলার আসামি মো. রিপন মিয়াকে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) রাত ১১টায় উপজেলার শাহপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার মো. রিপন মিয়া তিতাস উপজেলার মন্তাজ বেপারীর ছেলে। তিনি ডাকাতি ও চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি বলে জানায় যৌথ বাহিনী।
তাকে উপজেলার শাহপুরের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি চাইনিজ পিস্তল, একটি ম্যাগাজিন ও ২ রাউন্ড পিস্তল এ্যামো. উদ্ধার করা হয়। আটক হওয়া ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র তিতাস থানায় হস্তান্তর করা হয়েছে।
/অ