দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের চাঁনপুর গ্রামে সোমবার (৭ এপ্রিল) দুপুরে টয়লেটের খোলা গর্তে পড়ে আলী আহাদ নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশু আলী আহাদ ওই গ্রামের আলী আকবরের ছেলে।
শিশুর চাচা আব্দুর রকিব জানান, দুপুরে ঘরের বাইরে আলী আহাদ খেলা করছিল। প্রতিবেশীর বাড়ির টয়লেটের খোলা গর্ত টিন দিয়ে ঢাকা ছিল। সবার অজান্তে সে ওই গর্তে পড়ে যায়। ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর ওই গর্ত থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. লুৎফর রহমান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা যায়। পরে পরিবারের লোকজন শিশুটিকে নিয়ে যায়।
/অ