দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সুনামগঞ্জের দোয়ারবাজারের লক্ষিপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় জয়গুন নেচা (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার (৭ এপ্রিল) দুপুর ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুরিগাও রাস্তা দিয়ে ওই বৃদ্ধা হেঁটে যাওয়ার সময় বেপরোয়া একটি মোটরসাইকেল পেছন থেকে ধাক্কা দিয়ে রাস্তা থেকে ফেলে দেয়। আর এতে আহত হন জয়গুন নেচা। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট নেওয়ার পথে মৃত্যু হয়।
দোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম দেশ টিভিকে জানান, অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মোটরসাইকেল চালক কামরুল হাছানকে (৩০) পুলিশ গ্রেপ্তার করেছে।
/অ