দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরে মশার কয়েল থেকে বসতবাড়িতে লাগা আগুন নেভাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গৃহকর্তা মোবারক হাওলাদার (৬৫) মৃত্যু হয়েছে। এসময় একই পরিবারের সদস্য এবং প্রতিবেশীসহ ৪ জন আহত হয়েছে। আগুনে পুড়ে ঘরে রাখা দুটি ছাগলও মারা গেছে। রোববার (৬ এপ্রিল) ভোরা আড়াইটার দিকে গাজীপুর মহানগরীর শিমুলতলী (চতর) এটিআই (এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট) পুনর্বাসন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- বৃদ্ধের ছেলে মাসুম, মেয়ে রোজিনা, মেয়ের জামাই রুবেল এবং প্রতিবেশী হোসেন। তারা প্রতেকে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে এখন বাড়ীতে রয়েছে। আগুনে ঘরের আসবাব পাত্র, একটি ফ্রিজ. টিভিসহ মুল্যবান সমাগ্রী পুড়ে গেছে।
নিহত মোবারক হাওলাদরের মেয়ে রোজিনা জানান, রাতের ওই সময়ে প্রতিবেশীদের ডাকচিৎকারে তার ঘুম ভাঙ্গে। এসময় দেখেন তার পাশের ঘরে আগুন ছড়িয়ে পড়েছে। তার বাবা, মা, ভাইসহ প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করছে। আগুনের কারণে বাড়ির পানির সোর্স অবরুদ্ধ হয়ে পরে। এক পর্যায়ে আগুনে ঘরের বিদ্যুতের তার ও মিটার পুড়ে গিয়ে টিনের ঘর পুরোটা বিদ্যুতায়িত হয়ে যায়। গৃহকর্তা মোবারক হাওলাদার পাশের ঘরের টিন খুলে পানির সন্ধানে ওয়াশরুমে প্রবেশ করে। সেখান থেকে পানি নিয়ে আগুন নেভাতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বিদ্যুতের লাইন বন্ধ করে প্রতিবেশীদের সহযোগীতায় প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। মোবারক হাওলাদরকে উদ্ধার করে আহত অবস্থায় গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের ছোট ভায়রা সারোয়ার হোসেন জানান, টিনশেড ঘরটির এক অংশে রান্নার জ্বালানি সংগ্রহ করে রাখা ছিল, অপর অংশে দুটি পোষা ছাগল থাকতো। ছাগল গুলোকে মশার উৎপাত থেকে রক্ষা করতে ঘরের ভিতর নিয়মিত কয়েল জ্বালিয়ে রাখা হতো। ধারণা করা হচ্ছে কয়েলের আগুন থেকে ঘরে আগুল লেগে থাকতে পারে।
এফএইচ/