দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মৌলভীবাজার জেলা জজ আদালতের আইনজীবী সুজন মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণে দলবদ্ধ ৪/৫ দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সুজন মিয়া মৌলভীবাজার পৌর শহরের পূর্ব হিলালপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মো. জহিরুল ইসলামের ছেলে।
নিহতের ভাই সুমন মিয়া জানান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে কি কারণে হয়েছে তা এই মুহুর্তে জানা নেই।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে পৌরসভা প্রাঙ্গণে একটি ফুচকার দোকানে সামনে ছিলেন অ্যাডভোকেট সুজন মিয়া। সেখানে দূর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সেটি জানা যায়নি।স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মিনহাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। আসামিদের তথ্য খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এফএইচ/