দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নেতৃত্ব বেড়িয়ে আসবে। নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিহিংসা থাকবে না বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক জি, এস ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
নরসিংদী জেলা ছাত্রদলের আয়োজনে জেলার প্রাক্তন ও বর্তমান নেতৃবৃন্দের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে শনিবার(৫ এপ্রিল) রাতে নরসিংদী সরকারি কলেজ প্রঙ্গনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, ড. ইউনুস বলেছেন প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন। আমাদের স্পষ্ট বক্তব্য, নির্বাচনের সঙ্গে সংস্কারের কোনো বিরোধ নাই। এই সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোড ম্যাপ না দিলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব। হাসিনাকে বাংলাদেশ আসার আমন্ত্রণ জানিয়েছেন ড. ইউনুস! শুধু হাসিনা না তার সঙ্গে থাকা সকল দোসরদের এইদেশে এনে বিচার করতে হবে।
তিনি বলেন, কিছু লোকজন আমাদের দলের নাম ভাঙ্গিয়ে অপকর্ম করার চেষ্টা করছে। আপনারা দেখেছেন ইতোমধ্যে তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। কোনো ব্যক্তির দায় বিএনপি নেবে না। মনে রাখতে হবে আমাদের চূড়ান্ত বিজয় এখনো হয় নাই। আংশিক বিজয় হয়েছে মাত্র। আগামী দিনে যেন বিএনপি জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন করে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে সে জন্য আপনাদের ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিতে হবে।
জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু, ইকবাল হোসেন শ্যামল, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের এবং জেলার সাবেক ও বর্তমান পর্যন্ত সকল নেতৃবৃন্দ প্রমুখ।
এফএইচ/