দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কলাপাড়ায় রহস্যজনকভাবে নিখোঁজ তিন সন্তানের জননী গৃহবধূ আঁখি আক্তারকে (৩০) তার প্রেমিক হাসান মাহমুদ (৩২) সহ উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজের চারদিন পর রোববার (৬ এপ্রিল) দিনগত রাত ১টায় তথ্য প্রযুক্তির সহায়তায় জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ অভিযান চালিয়ে বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর গ্রামের প্রেমিকের বাড়ি থেকে তাদের উদ্ধার করে।
এর আগে গত মঙ্গলবার গভীর রাতে প্রেমিক হাসান মাহমুদের শরীরের রক্ত ছিটিয়ে তার সঙ্গে পালিয়ে যায় ওই গৃহবধু। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরের দিন ওই গৃহবধুর বাবা আলমগীর হাওলাদার বাদী হয়ে স্বামী আলমগীর হোসেনসহ শ্বশুর বাড়ির ৯ জনের নামে একটি অপহরণ মামলা দায়ের করেন। পরে পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।
পরকীয়ার ওই প্রেমিক প্রেমিকাকে থানায় নিয়ে আসা হলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় শত শত মানুষ।
কলাপাড়া থানার ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান বলেন, আটককৃতদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
এফএইচ/