দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশাল নগরীর এয়ারপোর্ট থানার ২৯ নম্বর ওয়ার্ডের শিকদার বাড়ি ও হাওলাদার বাড়ির মাঝখানে ডোবা থেকে শনিবার (৫ এপ্রিল) দুপুরে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
তথ্যের সত্যতা নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির সিকদার জানিয়েছেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাল গেঞ্জি ও জিন্সের কালো প্যান্ট পরিহিত পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়।
এদিকে, সুরতহালে লাশের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন দেখতে পাওয়া গেছে।
জাকির সিকদার আরও জানান, অজ্ঞাতনামা যুবকের লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি পুরো ঘটনা তদন্তের জন্য ইতোমধ্যে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছেন।
/অ