দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরে সন্ত্রাসী হামালায় প্রবাসী স্বেচ্ছাসেবী সংগঠকসহ আনোয়ার মাহমুদ সহ ৩ জন আহত হয়েছে। আহদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন আনোয়ার মাহমুদ, তার কন্যা আয়েশা আক্তার ও তার ভাই রাশেদুল ইসলাম।
শুকবার (৪ এপ্রিল) দুপুরে সদর উপজেলার শদকচর ইউনিয়নের ৬ নং ওয়াডের ইসমাইালের মসজিদের সামনে প্রবাসী ব্লাড গ্রুপের ফিডআপ প্রোগ্রামের আয়োজন করা হয়। এসময় স্থানীয় কিছু যুবক রুবেল, অহিদুল ইসলাম রাসেল সহ ৬/৭ জন অর্তিকভাবে আমেরিকা প্রবাসি আনোয়ারের ওপর হামলা করে।
আহতরা লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি হলে সেখানে গিয়েও হামলা করে অহিদুল ইসলাম রাসেল।
এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর হাসপাতেলর আরএমও ডাঃ অরুপ কুমার পাল বলেন আমি শুনেচি সদর হাসপাতালে কয়েকজন যুবক এসে হাতাহাতি করে।
আহত আনেয়ার মাহমুদ বলেন হামলাকারীরা এলাকায় জুয়া খেলে আমি বিভিন্ন সময় তাদের জুয়া খেলতে নিষেধ করায় আজ তারা আমার ওপর হামলা করে।
হামলাকারী রুবেল ও অহিদুল ইসলামের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করে হলে তাদের মোবাইল বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর থানায় মালার প্রস্তুতি চলছে।
এফএইচ/