দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাক্সের ভিতর কালো পলিথিনে স্কচটেপ দিয়ে প্যাঁচানো মানবদেহের বিভিন্ন খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার মেদেনীমণ্ডল খানবাড়ি এলাকার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পাশে পলিথিনে স্কচটেপ প্যাচানো বস্তু দেখে সন্দেহ হলে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
পরে পুলিশ ও গোয়েন্দা সংস্থার টিম ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয়। তবে আলামত যেনো নষ্ট না হয় সে কারণে সিআইডি এবং পিবিআইয়ের বিশেষজ্ঞ টিম এসে পলিথিন খুলে মানবদেহের অংশগুলো পর্যবেক্ষণ করবে বলে জানান মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমান।

তিনি আরও জানান, ঢাকার কেরানীগঞ্জ এলাকায় এই ধরনের মানবদেহের খণ্ডিত অংশ পাওয়ার খবর পেয়েছি আমরা। সেখানে কাজ করছে সিআইডি ও পিবিআই। পর্যবেক্ষণ শেষে বিশেষজ্ঞ টিম মুন্সীগঞ্জ এসে কাজ শুরু করবে। এখনও পর্যন্ত পরিচয় সনাক্ত করা যায়নি।
পুলিশের ধারণা, হত্যাকাণ্ডের পর আলামত গোপন করতে দেহের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন করে সেখানে ফেলে রাখা হয়েছে।
কে