দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পবিত্র ঈদুল ফিতরের লম্বা ছুটিতেও সেবা কার্যক্রম চালু রেখেছে সিলেটের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক সিলেট পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মো. নিয়াজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে ঈদুল ফিতরের ছুটি চলাকালীন মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনার সকল সেবা চালু রাখেন।
জানা গেছে, গত ২৬ মার্চ থেকে ঈদুল ফিতরের ছুটি চলমান থাকলেও গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা, সাধারণ স্বাস্থ্যসেবা ও কিশোর কিশোরী সেবাসহ গ্রহীতার চাহিদা অনুসারে পরিবার পরিকল্পনা সেবা চালু রয়েছে কেন্দ্রগুলোতে। ঈদের ছুটিতে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবা পেয়ে সেবাগ্রহীতারা ভীষণ খুশি।
সিলেট পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মো. নিয়াজুর রহমান জানান, মা ও শিশু যাতে সার্বক্ষণিক সেবা পান সে লক্ষেই আমরা এই নির্দেশনা দিয়েছি। কারণ সবার ঊর্ধ্বে মানব সেবা। কর্মীরা সব সময় সেবা দিতে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
সিলেটের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার (ক্লিনিক) ডা. ইসরাত জাহানের তত্ত্বাবধানে ঈদের ছুটির সময়ে গত ২৬ মার্চ থেকে ৩১ মার্চ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ৭টি নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
এদিকে, বর্তমানে মা এবং নবজাতক সবাই সুস্থ আছেন। ঈদের ছুটিতে সেবা পেয়ে তারা সন্তুষ্ট।
আরএ