দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর পত্নীতলায় বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোহাম্মদ হোসাইন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে নিহতের আরও দুই বন্ধু।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নজিপুর-মাতাজিহাট আঞ্চলিক সড়কের সরাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ হোসাইন (৩০) পোরশা উপজেলার শিশা বাজারের সাইফুল ইসলামের ছেলে।
পত্নীতলা থানা পুলিশ সূত্র জানা যায়, তিন বন্ধু মিলে ঘোরার উদ্দেশে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন। পত্নীতলা ও মহাদেবপুর থানার সীমানা সংলগ্ন সরাইল নামক স্থানে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে তাল গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই হোসাইনের মৃত্যু হয়। বাকি দুইজন গুরুতর আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। আহতদের নাম পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
এ বিষয়ে পত্নীতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান বলেন, দুর্ঘটনার বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আইনগত ব্যবস্থা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
আরএ