দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় পৌর কৃষক দলের আহ্বায়ক খন্দকার মোশাররফ হোসেন (৭২) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের দড়ি ভেলানগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত খন্দকার মোশাররফ পৌর এলাকার নতুনহাটি গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, বিকেলে খন্দকার মোশারফ একটি মোটরসাইকেলে করে বাঞ্ছারামপুর উপজেলা থেকে মাছিমনগর এলাকায় যাচ্ছিলেন। মোটরসাইকেলটি দড়িভেলানগর কবরস্থান রোডে পৌঁছালে হঠাৎ গাড়ি থেকে খন্দকার মোশাররফ হোসেন ছিটকে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম চৌধুরী বলেন, ঘটনাটির তদন্ত চলমান রয়েছে। তবে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে, খন্দকার মোশাররফ হোসেনের অকাল প্রয়াণে রাজনৈতিক মহলসহ সর্বস্তরের জনগণের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আরএ