দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল ও মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন।
বুধবার (২ এপ্রিল) রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া এমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন মোটরসাইকেল চালক ও পিরোজপুরের নাজিরপুর উপজেলার ঝনঝনিয়া গ্রামের কামাল শেখের ছেলে মহন্নেত শেখ এবং মাহিন্দ্রা যাত্রী গোপালগঞ্জের টুংগীপাড়া উপজেলার পার ঝনঝনিয়া গ্রামের মাহফুজ শেখের ছেলে মারুফ শেখ।
পুলিশ জানায়, টুঙ্গিপাড়ার বাঁশবাড়িয়া স্ট্যান্ড থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া পৌরসভা গামী একটি যাত্রীবাহী মাহিন্দ্র এমদাদুল হক ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মোটরসাইকেল চালক মহন্নেত শেখ ও মাহিন্দ্রার যাত্রী মারুফ শেখ ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় মাহিন্দ্রার ৬ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ খোরশেদ আলম জানান, মরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কে