দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোর-বেনাপোল মহাসড়কের শার্শায় প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় রাসেল হোসেন (২০) ও জাহিদ হোসেন (২২) নামে দুই যুবক নিহত হয়েছেন।
বুধবার (২ এপ্রিল) রাত ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল শার্শা উপজেলার বৃত্তিবারীপোতা গ্রামের খলিলুর রহমানের ছেলে ও জাহিদ একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি নম্বর বিহীন কালো রংয়ের এ্যাপাচি মোটরসাইকেলে নিহতরা নাভারন হতে বেনাপোল অভিমুখে যাচ্ছিল। এ সময় বেনাপোলগামী একটি প্রাইভেটকারে মোটরসাইকেলটি পেছনে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক ও আরোহী রাস্তার ওপর ছিটকে পড়ে মাথায় আঘাত পান। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। প্রাইভেটকারটির চালক গাড়ি নিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়।
নাভারণ হাইওয়ে থানার অফিসার্স ইনাচার্জ (ওসি) রোকনুজ্জামান জানান, নিহত মোটরসাইকেল আরোহী দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পালিয়ে যাওয়া প্রাইভেটকারটি আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কে